পটুয়াখালীর বুড়াগৌরাঙ্গ নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বউবাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়ভাবে খবর ছড়ায়। পরবর্তী সময়ে নৌ-পুলিশকে বিষয়টি অবগত করলে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধানে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, গভীর সাগরে কোনো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া কোনো জেলের লাশ স্রোতের টানে ভেসে আসতে পারে।

এ বিষয়ে রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূর জায়েদ জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশি ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা যথাযথ তদন্তের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%