চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি সংগ্রহীকৃত
চট্টগ্রামে সীতাকুণ্ড থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মো. মশিউর রহমান (৬০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট রেল বিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মশিউর রহমান সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের কাজী গোলাম হাসানের ছেলে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, মশিউর রহমান সীতাকুণ্ড থানার একটি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, গণধর্ষণ, অস্ত্র মামলা ও আত্মহত্যায় প্ররোচনাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত মশিউর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
0%
0%
0%
0%