AdvertisementAdvertisement

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটি সিগারেট সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের জিরাবো স্টেশনের চারটি ইউনিট। আগুনের তীব্রতা বিবেচনা করে পরবর্তীতে ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১টার দিকে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement
বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠনসহ বিস্তারিত অনুসন্ধান চালানো হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

0%
0%
0%
0%