AdvertisementAdvertisement

শরীয়তপুরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় মোজাম্মেল হক প্রধান (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) রাতে উপজেলার ডামুড্যা পৌরসভার কুলকুড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাম্মেল হক প্রধান উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় নওগাঁ গ্রামের মৃত মিনহাজুল হক প্রধানের ছেলে।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, মোজাম্মেল হক প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতারের লক্ষ্যে ডামুড্যা থানা পুলিশ বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কুলকুড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক প্রধান ডামুড্যা উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিশেষ অভিযান পরিচালনা করে বিস্ফোরক মামলার আসামি মোজাম্মেল হক প্রধানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

0%
0%
0%
0%