পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে হৃদরোগে টোল কালেক্টরের মৃত্যু

পটুয়াখালীর দুমকি উপজেলায় পায়রা সেতুর উত্তর প্রান্তে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত নামে এক টোল কালেক্টরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ বছর বয়সী সজল আহমেদ সৈকত ময়মনসিংহের সদর পৌর এলাকা থেকে এসে পায়রা সেতুর টোল আদায়কারী হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাস্থলে দায়িত্বরত সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন এবং লেবুখালী সেনানিবাসের সিএমএইচে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত- মৃত্যু
0%
0%
0%
0%