AdvertisementAdvertisement

গাজীপুরে বে ফুটওয়্যারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বে ফুটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারার বিধান অনুযায়ী বুধবার কারখানা ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার জেরে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

কারখানা কর্তৃপক্ষের ভাষ্যমতে, গত ১২ জুলাই শ্রমিকরা আকস্মিকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে ১৩ ও ১৪ জুলাইও একই পরিস্থিতি অব্যাহত থাকে। শ্রমিকদের সঙ্গে একাধিকবার আলোচনা ও সমঝোতার প্রচেষ্টা চললেও উৎপাদন স্বাভাবিক করা সম্ভব হয়নি, যার ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

শ্রমিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারখানার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার অজুহাতে ১৫ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথা সময়ে শ্রমিক ও সংশ্লিষ্টদের অবহিত করা হবে। এ ঘটনায় কারখানার শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

0%
0%
0%
0%