AdvertisementAdvertisement

তিন দিনের সফরে মুজাফফরাবাদে বিলাওয়াল ভুট্টো, জোরদার নির্বাচনী কৌশলের ছক

আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনী রণকৌশল নির্ধারণ এবং দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিন দিনের সফরে মুজাফফরাবাদ পৌঁছেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। মঙ্গলবার কোহালা ব্রিজে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনায় সিক্ত করেন স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। বিলাওয়ালের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ এবং পাকিস্তান পিপলস পার্টির আজাদ কাশ্মীর শাখার সভাপতি চৌধুরী মুহাম্মদ ইয়াসিনসহ অন্যান্য শীর্ষ নেতারা।

কোহালা ব্রিজে পৌঁছানোর পর আজাদ জম্মু ও কাশ্মীরের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও আইনসভার স্পিকার চৌধুরী লতিফ আকবরসহ দলের জ্যেষ্ঠ নেতারা বিলাওয়ালকে স্বাগত জানান। শত শত গাড়ির বহর নিয়ে তিনি যখন রাজধানী মুজাফফরাবাদে প্রবেশ করেন, তখন দলীয় কর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান মুখর করে তোলেন। বিলাওয়ালের আগমনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

সফরের মূল উদ্দেশ্য হিসেবে পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, বিলাওয়াল ভুট্টো জারদারি পুঞ্চ ও মুজাফফরাবাদ বিভাগের নির্বাচনী প্রার্থীদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। আসন্ন আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রস্তুতি এবং দলের কৌশলগত দিক নিয়ে আলোচনার পাশাপাশি মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেবেন তিনি।

সফরসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সন্ধ্যায় মুজাফফরাবাদ ও পুঞ্চ বিভাগের দলীয় প্রার্থীদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তান পিপলস পার্টির আজাদ কাশ্মীর শাখার সভাপতি চৌধুরী মুহাম্মদ ইয়াসিন। এই আয়োজনে জেলা পর্যায়ের সভাপতিসহ দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

বিলাওয়াল ভুট্টো জারদারির এই রাজনৈতিক সফরের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বৃদ্ধির মধ্যে পিপিপির এই উদ্যোগকে স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান সংহত করার একটি কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%