নীলফামারীর কিশোরগঞ্জে চার মাদকসেবী গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর দুরাকুটি গ্রামের রুবেল মিয়া, নুরুজ্জামান, হোসেন ইসলাম ও শরিফ আহমেদ। এদের মধ্যে রুবেল মিয়ার বয়স ৩৬, নুরুজ্জামানের ৩০, হোসেন ইসলামের ৩৪ এবং শরিফ আহমেদের বয়স ২৫ বছর।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে কিশোরগঞ্জ পেট্রোল পাম্প এলাকা থেকে দুজনকে এবং রাতে দুরাকুটি এলাকা থেকে বাকি দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা এলাকায় মাদক নির্মূলে কঠোর নজরদারি ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%