শান্তিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি সোহেল সাধারণ সম্পাদক হোসাইন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নেতৃত্ব ঘোষণা করা হয়, যেখানে সোহেল তালুকদারকে সভাপতি এবং হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৯ সদস্যের এই নতুন কমিটি আগামী দুই বছরের জন্য শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে এমএম ইলিয়াছ আলী, সহসভাপতি হিসেবে হাফিজ মোশাহিদ আহমদ ও সালেহ আহমদ হৃদয় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুর রহমান জামী।
নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান। সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন ও মোহাম্মদ আলী। এছাড়া প্রবাসী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন মো. শহীদ মিয়া। নবগঠিত এই কমিটি স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।