AdvertisementAdvertisement

কুলগামে শ্রমিকদের ওপর বর্বরোচিত জঙ্গি হামলা নিহত ১ জন আহতের অবস্থা আশঙ্কাজনক

কাশ্মীরের কুলগামে শুক্রবার সন্ধ্যায় এক বর্বরোচিত জঙ্গি হামলায় ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের কেলাম এলাকায় অবস্থিত একটি ইটভাটায় অতর্কিত এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী দীপক রাত্রে। এ ছাড়া একই হামলায় ২৮ বছর বয়সী বোপিন্দর নামে অপর এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, পহেলগাঁওয়ের ধাঁচে এবার কুলগামেও ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পরই লক্ষ্যবস্তু নির্ধারণ করে জঙ্গিরা। ইটভাটায় কর্মরত শ্রমিকদের কাছে প্রথমে তাদের নাম ও পরিচয় জানতে চায় সশস্ত্র জঙ্গিরা। এরপর দুই হিন্দু শ্রমিককে আলাদা করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ বা অত্যন্ত কাছ থেকে তাদের ওপর গুলি চালানো হয়। ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক উপস্থিত থাকলেও কেবলমাত্র ওই দুই শ্রমিককেই টার্গেট করা হয় বলে জানা গেছে। তবে ভারতর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, তিনি ডিজিপি নলিন প্রভাতসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তিনি একে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করে নিরাপত্তা বাহিনীকে জঙ্গিবিরোধী অভিযান আরও জোরদার করার এবং হামলাকারীদের সমূলে নির্মূল করার কঠোর নির্দেশ দিয়েছেন।

এদিকে ঘটনার নেপথ্যে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা রবীন্দর রায়না। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে উপত্যকায় শান্তি বিঘ্নিত করার হীন উদ্দেশ্যে নিরপরাধ ও নিরস্ত্র শ্রমিকদের নিশানা করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যারা এই রক্তক্ষয়ী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অমরনাথ যাত্রার মতো শান্তিপূর্ণ আয়োজন চলাকালীন এমন হামলা উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%