AdvertisementAdvertisement

দিনাজপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা। এ সময় বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে, আর সে কারণেই বর্তমান সরকার এই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে।

Advertisement
বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে তাদের রায় প্রদান করেছে। অথচ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের নামে দীর্ঘ সময় পার করা হলেও জনমতের প্রতিফলন ঘটানো হচ্ছে না। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেয় না এবং গুম ও নির্যাতনের সংস্কৃতি বজায় রাখতে চায়, তারাই গণভোটের রায়কে অবজ্ঞা করছে বলে সমাবেশে মন্তব্য করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুর হক, কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, মাওলানা সাইদুল ইসলাম সৈকত, অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, মাসুদ রানা, সোহানুর রহমান সোহান ও আনোয়ার হোসেনসহ অনেকে। তারা অবিলম্বে জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি কঠোর আহ্বান জানান।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়, যেখানে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতারা।

0%
0%
0%
0%