AdvertisementAdvertisement

দেশের ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে সোমবার সকাল পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এমনকি অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈরী এই আবহাওয়া পরিস্থিতি চলতি সপ্তাহজুড়েই অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এই সময়ের মধ্যে জনজীবন ও নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%