AdvertisementAdvertisement

হোয়াইট হাউস প্রেস ডিনারে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় সন্দেহভাজন হামলাকারী হিসেবে পরিচয় শনাক্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা কো দোল তমাস এলেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে।

মাত্র ৩১ বছর বয়সী এলেনের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে কোনো ফৌজদারি অভিযোগ বা দেওয়ানি মামলার রেকর্ড পাওয়া যায়নি।

Advertisement
বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প শনিবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, ওয়াশিংটন হিলটন হোটেলের মূল বলরুমের বাইরে, নিরাপত্তা তল্লাশি চৌকি পেরিয়ে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যাচ্ছেন। সিক্রেট সার্ভিস এজেন্টদের অস্ত্র তাক করতে এবং গুলি চালাতে দেখা যায়। ট্রাম্প পরে এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় গ্রেপ্তার হওয়ার ছবিও পোস্ট করেন।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্তর্বর্তী পুলিশ প্রধান জেফরি ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সন্দেহভাজনকে মাটিতে ফেলে দেন। তিনি আরও জানান, সন্দেহভাজন গুলিবিদ্ধ না হলেও এক অফিসারের সঙ্গে গুলি বিনিময় হয়। তবে অফিসার বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় আঘাত থেকে রক্ষা পান। রবিবার সকালে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

Advertisement
বিজ্ঞাপন

ওয়াশিংটন ডিসির মেয়র মারিয়েল বোসার জানান, সন্দেহভাজন বর্তমানে হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি।

ক্যারলের ভাষ্যমতে, তদন্তকারীরা ধারণা করছেন সন্দেহভাজন একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি সঙ্গে নিয়ে এসেছিল। তিনি আরও বলেন, সন্দেহভাজন হোটেলের অতিথি ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, আসামীর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে এবং সোমবার তাকে আদালতে হাজির করা হবে। আরো অভিযোগ আনা হতে পারে।

পিরো বলেন, “এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ব্যক্তি যতটা সম্ভব ক্ষতি করতে চেয়েছিলেন, তা স্পষ্ট।”

ট্রাম্প জানিয়েছেন, কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। তবে এই হামলার কোনো স্পষ্ট উদ্দেশ্য এখনো জানা যায়নি।

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান

0%
0%
0%
0%