AdvertisementAdvertisement

নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে ইব্রাহিম খান নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত ইব্রাহিম পাঁচদোনার নেহাব গ্রামের বাসিন্দা শহিদ খানের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন আগে রাতের বেলায় একটি মুঠোফোন কলের সূত্র ধরে ইব্রাহিম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ঘটনার দিন দুপুরে পথচারীরা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় কালভার্টের নিচ থেকে পচাদুর্গন্ধ পেয়ে সন্দেহবশত তল্লাশি চালালে লাশটি দেখতে পান।

Advertisement
বিজ্ঞাপন

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইব্রাহিমকে হত্যার পর তার লাশ গুম করার উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে রেখে যায়। বর্তমানে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%