AdvertisementAdvertisement

মুরি মল রোড ও জিপিও চকে ১৪৪ ধারা জারি পর্যটকদের চলাচলে বিশেষ বিধিনিষেধ

পাকিস্তানের মুরি পর্যটন এলাকায় স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে উদ্ভূত ভিড় সামলাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে মল রোড এবং জিপিও চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। জেলা পুলিশ কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে মুরির ডেপুটি কমিশনার আগা জহির আব্বাস সিরাজী এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী, ১৪৪ ধারা চলাকালীন কেবল পর্যটক পরিবারগুলোকেই মল রোড এবং জিপিও চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে হকার ও ভ্রাম্যমাণ বিক্রেতারা পর্যটকদের সঙ্গে মুরির অন্যান্য বিনোদনমূলক স্থানে যাতায়াত করতে পারবেন। মূল শহরের মল রোড ছাড়া পর্যটকরা মুরির অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে বাধাহীনভাবে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
বিজ্ঞাপন

জেলা প্রশাসনের তথ্যমতে, আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে পর্যটকদের ব্যাপক সমাগম প্রত্যাশা করা হচ্ছে। এই জনস্রোত নিয়ন্ত্রণ এবং স্পর্শকাতর স্থানগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মুরি পুলিশ ও জেলা প্রশাসন সমন্বিত উদ্যোগ নিয়েছে। পর্যটকদের প্রশাসনিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যেন মল রোডের পরিবর্তে পাত্রিয়াটা, কাশ্মীর পয়েন্ট, চেয়ারলিফ্টসহ মুরির অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোতে আনন্দ উপভোগ করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%