AdvertisementAdvertisement

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা

পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে মিলিত হয়েছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াবলি নিয়ে বিশদ আলোচনা করেন।

পাকিস্তানর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্যমতে, কথোপকথনে আঞ্চলিক পরিস্থিতির সার্বিক প্রেক্ষাপট এবং বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর উভয় পক্ষই গুরুত্বারোপ করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ যোগাযোগ এবং পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেছেন তারা।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%