AdvertisementAdvertisement

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিন্ধু প্রদেশে কড়া নিরাপত্তা ও নাগরিক সেবার নির্দেশ মুখ্যমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রদেশজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করাসহ নিরবচ্ছিন্ন নাগরিক সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। করাচিতে বিভিন্ন ধর্মীয় চিন্তাবিদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। পবিত্র দিনটিকে কেন্দ্র করে শোভাযাত্রা ও ধর্মীয় সমাবেশের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তিনি।

পাকিস্তানর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন পুলিশের পাশাপাশি রেঞ্জার্স ও জেলা প্রশাসন সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করে। শোভাযাত্রার রুট এবং ধর্মীয় সমাবেশের স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার।

Advertisement
বিজ্ঞাপন

বিদ্যুৎ, গ্যাস এবং পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য কে-ইলেকট্রিক, সুই সাউদার্ন গ্যাস কোম্পানি এবং ওয়াটার কর্পোরেশনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদ, ইমামবাড়া এবং মিলাদ মাহফিলের স্থানগুলোতে কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঈদে মিলাদুন্নবীর প্রাক্কালে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি নিরসন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং পয়ঃনিষ্কাশন লাইন পরিষ্কার করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তৎপর হতে বলা হয়েছে। যেকোনো ধরনের জলাবদ্ধতা বা পয়ঃনিষ্কাশন সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দিয়েছেন মুরাদ আলী শাহ।

Advertisement
বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেওয়া ধর্মীয় নেতারা নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী এসব প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস দেন এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে আলেমদের ভূমিকার প্রশংসা করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তির বার্তা ও ভ্রাতৃত্ববোধের আদর্শ অনুসরণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনের আহ্বান জানান তিনি।

বৈঠকে সিন্ধু প্রদেশের পুলিশ মহাপরিদর্শক নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় পাকিস্তানর সিন্ধু প্রদেশের জ্যেষ্ঠ তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন, মন্ত্রী সাঈদ গনি, নাসির হোসেন শাহ, রিয়াজ হোসেন শাহ শিরাজি, করাচির মেয়র ব্যারিস্টার মুর্তজা ওয়াহাবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%