AdvertisementAdvertisement

আজাদ কাশ্মীরে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা পিএমএল-এনের

পাকিস্তানর প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে, আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনী প্রক্রিয়ার তৃতীয় ধাপে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। বাঘ এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তাদের দল। প্রথম দুই ধাপের নির্বাচনে কাশ্মীরি ভোটাররা যেভাবে দলের প্রতি আস্থা প্রদর্শন করেছেন, বাঘ ও পুঞ্চ ডিভিশনেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।

রানা সানাউল্লাহ আরও বলেন, কাশ্মীরি জনগণের সঙ্গে পাকিস্তানের এক গভীর আত্মিক বন্ধন বিদ্যমান। তিনি মন্তব্য করেন যে, কাশ্মীরি জনগণকে বাদ দিয়ে পাকিস্তানের পূর্ণতা কল্পনা করা অসম্ভব। ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী পর্যন্ত পাকিস্তানের প্রতিটি স্তরে কাশ্মীরি নাগরিকদের গুরুত্বপূর্ণ অবদান ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশ রক্ষায় কাশ্মীরি জনগণ ও পাকিস্তান সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।

Advertisement
বিজ্ঞাপন

নির্বাচনী পরিসংখ্যান তুলে ধরে রানা সানাউল্লাহ জানান, প্রথম দুই ধাপের ভোট শেষে পিএমএল-এন-এর ২৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন এবং সংরক্ষিত আসনসহ তাদের বর্তমান সদস্য সংখ্যা ৩০-এ দাঁড়িয়েছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের আরও ছয়জন সদস্য প্রয়োজন। আগামী ১০ আগস্ট বাঘ ও পুঞ্চ থেকে চারজন প্রার্থী জয়ী হলে দলটি কাঙ্ক্ষিত লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে একই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানর কাশ্মীর বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আমির মুকাম বলেন, হাভেলি এবং বাঘের বিশাল জনসমাগম প্রমাণ করে যে, কাশ্মীরি জনগণ পিএমএল-এন এবং তাদের নেতা নওয়াজ শরিফের ওপর অবিচল আস্থা রাখছেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পক্ষ থেকে আনা কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ পিপিপির রাজনৈতিক বয়ানকে প্রত্যাখ্যান করে পিএমএল-এন-এর উন্নয়ন এজেন্ডাকে বেছে নিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

মন্ত্রী আমির মুকাম আরও যোগ করেন যে, নওয়াজ শরিফ, পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সুদক্ষ নেতৃত্ব ও কাশ্মীরি জনগণের প্রতি তাদের সহমর্মিতার ফলেই এই বিজয় অর্জিত হচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আজাদ জম্মু ও কাশ্মীরে কার্যত পিএমএল-এন-এর সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং বাঘ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও সেই নতুন সরকার পরিচালনার অংশীদার হবেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%