AdvertisementAdvertisement

ব্যবসায়ী মীর রাজা আলীর মরদেহের পুনঃময়নাতদন্ত সম্পন্ন রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

করাচির তারিক রোড সংলগ্ন কবরস্থান থেকে ব্যবসায়ী মীর রাজা আলির মরদেহ উত্তোলনের পর শনিবার সম্পন্ন হয়েছে ময়নাতদন্ত। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত এই প্রক্রিয়ায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা মরদেহের বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন, যা পরবর্তী রাসায়নিক বিশ্লেষণের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুনরায় দাফন করা হয়েছে আলির মরদেহ।

নিহত ব্যবসায়ীর বাবা মীর হোসেন জানিয়েছেন, তিনি ময়নাতদন্তের বর্তমান প্রক্রিয়ায় সন্তুষ্ট। এর আগে প্রথমবার ময়নাতদন্তের সময় যেসব অনিয়মের অভিযোগ উঠেছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। মীর হোসেন আরও অভিযোগ করেন যে, মামলাটির গুরুত্ব খাটো করার উদ্দেশ্যে তার ছেলের নামে একটি ভুয়া অডিও ক্লিপ ছড়ানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য, আইবিএর প্রাক্তন ছাত্র মীর রাজা আলি গত ২৮ জুলাই রাতে তার দোকান থেকে বাড়ি ফিরেছিলেন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন, ১০ মিনিটের মধ্যে ফিরে আসবেন; কিন্তু পরবর্তীতে গুলশান-ই-জওহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলির পিতা শুরু থেকেই একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে আসছেন এবং তার ছেলের আত্মহত্যার তত্ত্বটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

এর আগে শুক্রবার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও মেডিকেল বোর্ড পুনর্গঠন নিয়ে পরিবারের আপত্তির কারণে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পাকিস্তান কর্তৃপক্ষ ফরেনসিক ও প্যাথলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মূল আট সদস্যের মেডিকেল বোর্ডকে বহাল রাখলে শনিবার এই কার্যক্রম সম্পন্ন হয়।

Advertisement
বিজ্ঞাপন

মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের সময় নিহতের পরিবার ও তাদের আইনজীবী জিবরান নাসির উপস্থিত ছিলেন। এর আগে আইনজীবী জিবরান নাসির মেডিকেল বোর্ডের সদস্য পরিবর্তনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন এবং বারবার এই পরিবর্তন পরিবারটির মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছিল বলে মন্তব্য করেছিলেন। তিনি এ ঘটনায় রাজনৈতিক হস্তক্ষপেরও অভিযোগ তুলেছেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%