AdvertisementAdvertisement

সৌদি আরবে উচ্চপর্যায়ের সফরে শাহবাজ শরিফ ও সেনাপ্রধান অসীম মুনির

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন। আগামী ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সফরে তার সঙ্গে থাকছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তারা।

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এই বৈঠক পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও বিস্তৃত করার নতুন পথ উন্মোচন করবে। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করাই এই সফরের প্রধান লক্ষ্য।

Advertisement
বিজ্ঞাপন

একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চলমান কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকাও তুলে ধরেন মুখপাত্র। আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে ওমানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে মাস্কাট যে কূটনৈতিক অবদান রাখছে, তাকে পাকিস্তান অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সাক্ষাতকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%