AdvertisementAdvertisement

পটিয়ায় ১ লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তাজবাংলো এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে একটি চক্র ইয়াবার বড় একটি চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মূল বাইপাস সড়ক এড়িয়ে বিকল্প পথ হিসেবে পটিয়া পৌরসভার ভেতরের সড়ক দিয়ে যাতায়াত করছিল। গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই তৎপর থাকা র‍্যাব সদস্যরা তাজবাংলো এলাকায় মোটরসাইকেলের বহরটি থামিয়ে তল্লাশি শুরু করেন।

Advertisement
বিজ্ঞাপন

তল্লাশিকালে মোটরসাইকেলগুলোতে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মোজাফফর হোসেন জানান, জব্দকৃত ইয়াবার সংখ্যা আনুমানিক ১ লাখ পিস। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0%
0%
0%
0%