AdvertisementAdvertisement

জামালপুরে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া। অভিযানে আটকদের কাছ থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%