AdvertisementAdvertisement

কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে গলা কেটে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকার গজারী বন থেকে গত রাত ৯টার দিকে সুমন নামের ২৫ বছর বয়সী এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক নওগাঁ জেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘ দিন ধরে কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে গজারী বনের ভেতর ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পাওয়ার পরপরই কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Advertisement
বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা চন্দ্রা এলাকা থেকে অটোরিকশাটি ভাড়া নেওয়ার পর কালামপুর শিল্পকুঞ্জ পার্ক এলাকা অতিক্রম করার সময় চালককে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেছে। ঘাতকরা নিহতের অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে এলাকায় শোক ও চাঞ্চল্য বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়রাসহ নিহতের পরিবার খুনিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%