AdvertisementAdvertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চাটখিল ছাত্রদল নেতাকে নিয়ে ভুয়া ভিডিও প্রচার থানায় অভিযোগ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদল নেতা এ এইচ সৌরভকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ও অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা এ এইচ সৌরভ দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার সম্মানহানির লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই ভুয়া ভিডিওটি তৈরি করেছে। তার দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ এইচ সৌরভ। তিনি জানিয়েছেন, প্রযুক্তিগত জালিয়াতির মাধ্যমে তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, সে বিষয়ে তিনি প্রশাসনকে অবহিত করেছেন এবং যথাযথ আইনি প্রতিকার প্রত্যাশা করছেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। একইসঙ্গে, এ ধরণের জালিয়াতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%