AdvertisementAdvertisement

পাঞ্জাবে প্রশাসনিক ও আইনি সংস্কারে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রশাসনিক ও আইনি কাঠামো ঢেলে সাজাতে একটি উচ্চপর্যায়ের সংস্কার কমিটি গঠন করেছে প্রাদেশিক সরকার। পাঞ্জাব সরকারের এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে, যেখানে প্রদেশের সামগ্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর প্রস্তাবনা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার জাফরুল্লাহ খানকে এই সংস্কার কমিটির চেয়ারম্যান এবং আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ সদস্য, পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক এবং আইন সচিব।

Advertisement
বিজ্ঞাপন

নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, এই কমিটি আইনি ও প্রশাসনিক সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রস্তুত করবে। পরবর্তীতে প্রধান সচিবের মাধ্যমে এই সুপারিশগুলো পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে।

প্রশাসনিক কর্মপন্থা বেগবান করতে অ্যাডভোকেট জেনারেলের কার্যালয়ে একটি বিশেষ ‘রিফর্ম সেল’ বা সংস্কার কোষ স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সেলের প্রশাসনিক ও লজিস্টিক বিষয়গুলো পাঞ্জাবের প্রধান সচিবের সঙ্গে পরামর্শক্রমে চূড়ান্ত করা হবে। মূলত পাঞ্জাবের বিদ্যমান শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা আনাই এই উচ্চপর্যায়ের উদ্যোগের মূল লক্ষ্য।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%