AdvertisementAdvertisement

আজাদ কাশ্মীর নির্বাচনে কারচুপির অভিযোগ বিলাওয়াল ভুট্টোর, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনের দ্বিতীয় ধাপে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভোট জালিয়াতি এবং পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিলাওয়াল অভিযোগ করেন যে, নির্বাচনের প্রথম ধাপের অনিয়ম নিয়ে করা দলটির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তার মতে, প্রথম ধাপের অভিযোগগুলোর বিষয়ে যদি সময়মতো পদক্ষেপ নেওয়া হতো, তবে দ্বিতীয় ধাপের নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা সম্ভব হতো।

Advertisement
বিজ্ঞাপন

পিপিপি চেয়ারম্যান জানিয়েছেন, যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে, সেখানে পুনরায় ভোট গ্রহণের দাবি তোলার পাশাপাশি রাজপথে আন্দোলনের পথও খোলা রেখেছে তার দল। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, চলমান নির্বাচনী প্রক্রিয়ায় ব্যালট পেপার জালিয়াতি এবং পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিলাওয়াল আশা প্রকাশ করেন যে, অন্তত দ্বিতীয় ধাপের ভোটগ্রহণে কোনো দেরি না করে কমিশন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলঙ্কমুক্ত করতে কমিশনের স্বচ্ছ ভূমিকা পালন করা এখন সময়ের দাবি।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%