AdvertisementAdvertisement

লাহোরে ৪ আগস্ট স্থানীয় ছুটির ঘোষণা

হজরত আলী হাজভেরি—যিনি ‘দাতা গঞ্জ বখশ’ নামে উপমহাদেশজুড়ে সমাদৃত—তাঁর বার্ষিক ওরস শরিফ উপলক্ষে পাকিস্তানের পাঞ্জাব সরকার আগামী ৪ আগস্ট লাহোরে স্থানীয় ছুটির ঘোষণা দিয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লাহোরের জেলা প্রশাসন এ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, এ সংক্রান্ত এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, আগামী ৪ আগস্ট লাহোরের জেলা পর্যায়ের সব অফিস এবং ডেপুটি কমিশনারের আওতাধীন বিভাগগুলো বন্ধ থাকবে। ওরস শরিফের কার্যক্রম নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তবে এই ছুটির আওতা থেকে পাঞ্জাব সিভিল সেক্রেটারিয়েটসহ অন্যান্য প্রাদেশিক সরকারি দপ্তরগুলোকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে প্রাদেশিক সরকারের কার্যক্রম যথারীতি চলমান থাকবে। শুধুমাত্র জেলাভিত্তিক অফিসগুলোতে এই নির্দেশনা কার্যকর হবে বলে সরকারি বার্তায় স্পষ্ট করা হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%