AdvertisementAdvertisement

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় গত ২ আগস্ট রাতে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

Advertisement
বিজ্ঞাপন

অভিযান চলাকালে রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বাঘাইছড়ি থানার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি ব্রিজ এলাকায় দুরছড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) এস.এম. জুলফিকার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আটক মো. আল রিয়াদ প্রকাশ রাসেল (২৭)কে গ্রেপ্তার করেন। তিনি বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী কলোনী পাড়ার মৃত বাদশা মিঞার ছেলে। বর্তমানে তিনি দুরছড়ি বাজার এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামির দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকামূলে জব্দ করা হয়। স্থানীয় জনতার হাতে আটক হওয়ার সময় আহত হওয়ায় তাকে বিধি অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

50%
0%
50%
0%