আজাদ কাশ্মীরের নির্বাচনে জয়কে জনগণের আস্থা হিসেবে দেখছেন মরিয়ম নওয়াজ, বিলাওয়ালকে পারফরম্যান্সে মনোযোগের পরামর্শ

আজাদ জম্মু ও কাশ্মীরের স্থানীয় নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) বিজয় জনগণের অবিচল আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। নির্বাচনে পরাজয়ের পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে ভিত্তিহীন অভিযোগ না তুলে বরং নিজের দলের পারফরম্যান্স ও রাজনৈতিক কৌশল উন্নয়নের পরামর্শ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মরিয়ম নওয়াজ তার দলের এই বিজয়কে পাকিস্তানর প্রেসিডেন্ট নওয়াজ শরিফ ও পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের যোগ্য নেতৃত্ব এবং দলীয় কর্মীদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে অভিহিত করেছেন। মিরপুর বিভাগে দলের এই অভাবনীয় সাফল্যের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটাররা উন্নয়ন ও সুশাসনের পক্ষেই তাদের রায় দিয়েছেন।

পিপিপি নেতৃত্বের কঠোর সমালোচনা করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়ে তারা এখন অসংলগ্ন মন্তব্য করছেন। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে সিন্ধু প্রদেশে ক্ষমতায় থেকেও পিপিপি দৃশ্যমান কোনো বড় উন্নয়ন প্রকল্প উপহার দিতে পারেনি। অথচ আধুনিক এই যুগে ভোটাররা কেবল কথার ফুলঝুড়িতে বিশ্বাসী নয়, বরং বাস্তব কাজের ওপর ভিত্তি করেই তারা নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করছেন।

মরিয়ম আরও বলেন, আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবস্থা ও নাজুক স্বাস্থ্যসেবা থেকে মুক্তি পেতে চান। তারা পাঞ্জাবের আদলে উন্নত অবকাঠামো ও জনসেবামূলক প্রকল্প প্রত্যাশা করছেন। অথচ পিপিপি সেখানে গত এক বছর ক্ষমতায় থেকেও উন্নয়নের দায়ভার নিজের কাঁধে না নিয়ে উল্টো কেন্দ্রীয় সরকারের ওপর দোষ চাপাচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচনে কারচুপির অভিযোগকে ‘অজুহাত’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ব্যর্থতা ঢাকতেই এখন অভিযোগের পথ বেছে নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পিপিপি প্রার্থীদের অনিয়মের চিত্র ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের রায়ের প্রতি সম্মান জানাতে হবে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%