জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মরিয়ম নওয়াজের

কাশ্মীরি জনগণের অধিকার রক্ষা এবং দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী জম্মু-কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধান অপরিহার্য বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরি জনগণের ঐতিহাসিক সংযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মরিয়ম নওয়াজ উল্লেখ করেন যে, ১৯৪৭ সালের ১৯ জুলাই জম্মু-কাশ্মীরের জনগণ পাকিস্তানের সঙ্গে যোগদানের যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল, তা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও পাকিস্তানের সঙ্গে তাদের অবিচ্ছেদ্য বন্ধনেরই প্রতিফলন। এই আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবিকে তিনি কাশ্মীরি জনগণের দীর্ঘ সংগ্রামের অবিসংবাদিত অংশ হিসেবে অভিহিত করেন।

তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, কাশ্মীরি জনগণের প্রতি পাকিস্তানের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকবে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবি জোরালোভাবে তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাসিন্দারা কয়েক দশক ধরে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় প্রহর গুনছে। কাশ্মীরি জনগণের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং অদম্য মনোবলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি আশা প্রকাশ করেন যে, একদিন তারা তাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার সুযোগ পাবে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%