ভারতের সহায়তায় পাকিস্তানে ভারতবিরোধী অপপ্রচারের নেপথ্যে নিষিদ্ধ সংগঠনের যোগসূত্র শনাক্ত দাবি তথ্যমন্ত্রীর

পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগে একটি ভারত-সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করার দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ‘অ্যাকশন কমিটি’র সদস্যরা ভারতের সাথে গোপন আঁতাত বজায় রেখে পাকিস্তানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রের প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি করাই এই গোষ্ঠীর মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানর তথ্যমন্ত্রী দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে রাষ্ট্রবিরোধী প্রচারণার পেছনে ভারতভিত্তিক এই নেটওয়ার্ক কাজ করছে। এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল মার্কেটিং ব্যবসার আড়ালে কর্মকাণ্ড চালানো এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে বলেও তিনি জানান। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারত থেকে এই অপপ্রচারের বিষয়বস্তু বা কন্টেন্ট সংগ্রহ করতেন।

আতাউল্লাহ তারার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাদের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে জবাবদিহি করতে হবে। তিনি তাদের পরামর্শ দিয়ে বলেন, কাশ্মীরের স্বার্থে যদি তারা সত্যিই কাজ করতে চায়, তবে শক্তি প্রদর্শনের পথ পরিহার করে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও নির্বাচনে অংশ নেওয়া উচিত।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রীর এই অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। নিষিদ্ধ ঘোষিত অ্যাকশন কমিটির পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির সরকারি মহল থেকে এই প্রচারণাকে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার একটি বড় অপপ্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%