লাহোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ

পাকিস্তানের লাহোরের খোখার চকে শনিবার একটি বস্তি এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। স্থানীয় উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর তথ্য অনুযায়ী, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নিঃসরণের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

দগ্ধদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী আলি, ১১ বছর বয়সী আয়েশা, ৫ বছর বয়সী ওয়াইস এবং ৪৫ বছর বয়সী মুহাম্মদ আলি। উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাকিস্তানর পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যে একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ প্রশাসন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%