গুজরাটে লাইনচ্যুত আওয়াম এক্সপ্রেসের বগি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

পাকিস্তানের গুজরাতের রাখ পব্বি এলাকায় শুক্রবার করাচি থেকে পেশোয়ারগামী ট্রেন ‘আওয়াম এক্সপ্রেস’-এর একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের সময়োচিত বুদ্ধিমত্তায় একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি এবং এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রেনটির শেষ বগিটি লাইনচ্যুত হলে চালক দ্রুত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেন।

বিজ্ঞাপন

রেলওয়ে কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনাকবলিত স্থানটি গুজরাতের রাখ পব্বি এলাকায় অবস্থিত। বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। উদ্ধারকাজ শেষে দুর্ঘটনাকবলিত বগিটি আলাদা করে রেখে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়।

সাময়িকভাবে বিচ্ছিন্ন করা বগিটির প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করার পর সেটিকে পরবর্তীতে গন্তব্যে পাঠানো হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%