পাকিস্তানের মধ্যস্থতার ভূয়সী প্রশংসা সুইজারল্যান্ডের ভাইস প্রেসিডেন্টের

সুইজারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট ইগনাৎসিও কাসিস পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আয়োজিত বৈঠকে এই স্বীকৃতি উঠে আসে। মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক সাড়া ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্যিক বিনিয়োগের নতুন পথ উন্মোচন। পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের পাকিস্তানের বিভিন্ন সম্ভাবনাময় খাতে পুঁজি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বিশেষত জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সুইস ভাইস প্রেসিডেন্ট ইগনাৎসিও কাসিস পাকিস্তানের এই অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দুই দেশের নীতিনির্ধারকরা সম্মত হয়েছেন যে, শক্তিশালী বাণিজ্যিক অংশীদারিত্ব উভয় রাষ্ট্রের জন্যই অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। এই বৈঠক পাকিস্তান এবং সুইজারল্যান্ডের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%