পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে কেইকো ফুজিমোরির জয়লাভ

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিউমোরিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গত ৭ জুন অনুষ্ঠিত রান-অফ নির্বাচনের দীর্ঘ কয়েক সপ্তাহ পর শুক্রবার এই ফলাফল ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী রবার্তো সানচেজকে পরাজিত করে কেইকো ফুজিউমোরি রাষ্ট্রক্ষমতার মসনদে আসীন হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সপ্তাহের শুরুতে ভোট গণনার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ পায়, যেখানে কেইকো ফুজিউমোরি ৫০.১৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজ পেয়েছেন ৪৯.৮৬ শতাংশ ভোট। নির্বাচনের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন ফুজিউমোরি।

উল্লেখ্য যে, কেইকো ফুজিউমোরি দেশটির প্রয়াত সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিউমোরির কন্যা। মানবাধিকার লঙ্ঘনের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহনকারী কেইকো অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় জর্জরিত পেরুকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন তিনি।

এর আগে এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থীকে পরাজিত করে রান-অফে টিকে ছিলেন কেইকো এবং সানচেজ। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এখন কেইকো ফুজিউমোরির সামনে চ্যালেঞ্জ হলো বিভক্ত পেরুকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%