AdvertisementAdvertisement

নিউ ইয়র্কের সাবেক মেয়র জিউলিয়ানি হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন

প্রাক্তন নিউইয়র্ক সিটি মেয়র রুডলফ জুলিয়ানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে বলে তার মুখপাত্র জানিয়েছেন। ৮১ বছর বয়সী জুলিয়ানির মুখপাত্র টেড গুডম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে নিশ্চিত করেছেন যে, তার শারীরিক অবস্থা গুরুতর তবে স্থিতিশীল। এ ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘একজন সত্যিকারের যোদ্ধা’ এবং নিউইয়র্কের সেরা মেয়র হিসেবে আখ্যায়িত করেছেন।

জুলিয়ানির মুখপাত্র টেড গুডম্যান তার পোস্টে উল্লেখ করেন, “মেয়র জুলিয়ানি একজন যোদ্ধা, যিনি তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অটল শক্তি দিয়ে মোকাবেলা করেছেন। বর্তমানেও তিনি একই স্তরের শক্তি নিয়ে লড়ছেন।” তবে জুলিয়ানি কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, কতদিন ধরে সেখানে আছেন বা তার স্বাস্থ্যের ভবিষ্যৎ কী, সে বিষয়ে গুডম্যান কোনো বিস্তারিত তথ্য জানাননি।

Advertisement
বিজ্ঞাপন

গত শুক্রবার সন্ধ্যায় তার অনলাইন শো ‘আমেরিকা’স মেয়র লাইভ’ শুরু করার সময় রিপাবলিকান এই রাজনীতিবিদকে কাশি দিতে দেখা যায়। সেসময় তিনি তার দর্শকদের বলেছিলেন যে তার কণ্ঠস্বর “সামান্য অসুস্থ” শোনাচ্ছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে সন্ত্রাসী হামলার সময় নিউইয়র্ক সিটির নেতৃত্ব দেওয়ার জন্য রুডলফ জুলিয়ানি ‘আমেরিকার মেয়র’ উপাধি অর্জন করেছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার মর্যাদা হ্রাস পেয়েছে, বিশেষ করে ২০২৩ সালে তিনি একটি মানহানির মামলায় পরাজিত হন।

Advertisement
বিজ্ঞাপন

রবিবার ডোনাল্ড ট্রাম্প জুলিয়ানিকে একজন “সত্যিকারের যোদ্ধা” এবং নিউইয়র্কের সেরা মেয়র হিসেবে প্রশংসা করেন। ট্রাম্প আরও বলেন, “র‍্যাডিক্যাল লেফট লুনাটকস, ডেমোক্র্যাটদের দ্বারা তিনি এত খারাপভাবে বিবেচিত হয়েছেন – এটা এক মর্মান্তিক ঘটনা। আর তিনি সবকিছুতেই সঠিক ছিলেন!” তিনি আরও যোগ করেন, “তারা নির্বাচনে কারচুপি করেছে, শত শত মিথ্যা গল্প তৈরি করেছে, আমাদের জাতিকে ধ্বংস করার জন্য সম্ভাব্য সবকিছু করেছে, আর এখন রুডির দিকে তাকান। খুব দুঃখজনক!”

উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্প এবং তার সমর্থকরা কয়েক ডজন মামলায় হেরেছিলেন। এছাড়াও, ফলাফলের অসংখ্য পুনঃগণনা, পর্যালোচনা এবং নিরীক্ষায় কোনো উল্লেখযোগ্য অনিয়ম বা ত্রুটির প্রমাণ মেলেনি। গত বছর জর্জিয়ার দুজন প্রাক্তন নির্বাচন কর্মী জুলিয়ানির বিরুদ্ধে একটি মানহানির মামলায় ১৪৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ জিতেছিলেন। পরে জুলিয়ানি একটি চুক্তিতে আসেন যেখানে তার বাড়ি ও অন্যান্য সম্পত্তি ধরে রাখার বিনিময়ে অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ এবং প্রাক্তন নির্বাচন কর্মীদের সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করার প্রতিশ্রুতি দেন।

১৯৯৩ সালে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার আগে জুলিয়ানি দেশের অন্যতম হাই-প্রোফাইল ফেডারেল প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি মাফিয়া সদস্য এবং অসৎ ওয়াল স্ট্রিট ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়েছিলেন। তবে নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি উভয় স্থানেই তার আইনজ্ঞের লাইসেন্স বাতিল করা হয়েছে। গত নভেম্বরে ট্রাম্প তাকে ব্যাপক ক্ষমা প্রদান করার সময় জুলিয়ানি ২০২০ সালের নির্বাচন সম্পর্কিত অ্যারিজোনার ফৌজদারি অভিযোগ এবং অন্যান্য আইনি সমস্যার সম্মুখীন ছিলেন।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%