হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ফখরুল

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে বুধবার সকালে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছে রাষ্ট্রপতি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মন্ত্রীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত আরোগ্য কামনা করেন।
জানা যায়, গত কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন জ্বালানিমন্ত্রী এবং একই সঙ্গে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।
