Advertisement

রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সোমবার (৩১ আগস্ট) রাজধানী ঢাকার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন

বৈঠকে উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক অগ্রগতির বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ফলপ্রসূ মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে উপাচার্য আগামী ২৪ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিতব্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতির এমন সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতির উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে।

সম্পর্কিত- রাষ্ট্রপতি
0%
0%
0%
0%