সাঘাটায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে প্রবাসীর মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে নিজ শয়নঘরে বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে ৩৫ বছর বয়সী এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, নিজ ঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে মোশাররফ তা সংস্কারের উদ্যোগ নেন। মেইন সুইচ বন্ধ না করেই অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে মোশাররফ কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনরা গভীরভাবে শোকাহত।
0%
0%
0%
0%
