AdvertisementAdvertisement

চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মাঠে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান সরকার শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতেও সমান গুরুত্ব দিচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে আরও সুসংহত করতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এসব সেবার সুফল প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও বৈশ্বিক নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার অত্যন্ত পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেছে এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

0%
0%
0%
0%