AdvertisementAdvertisement

হাটহাজারী মাদরাসায় হেফাজতের প্রয়াত দুই আমিরের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে রোববার বিকেলে শ্রদ্ধাভরে হেফাজতে ইসলামের প্রয়াত দুই আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাদরাসা চত্বরে পৌঁছে তিনি মরহুমদের কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র সুরা ফাতেহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা-বিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়াও মাদরাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কুরেশী ও সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মাদরাসার দ্বিতীয় তলায় যান এবং সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে কুশলবিনিময়ে মিলিত হন। বিদায়লগ্নে মাদরাসার মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে তিনি হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

0%
0%
0%
0%