AdvertisementAdvertisement

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পতন অনিবার্য মামুনুল হক

ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও জনগণের ম্যান্ডেট কার্যকর করা হলে দেশে আর কখনোই ফ্যাসিবাদের উত্থান ঘটবে না। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকারের পতন তাদের কাম্য নয়, বরং সরকার যেন পুনরায় ফ্যাসিবাদী শাসনের পথে ধাবিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

রোববার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা গেলে কোনো প্রধানমন্ত্রীই স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবেন না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরুণদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

গণভোটের বৈধতা নিয়ে সরকারি দলের অনেকের আপত্তির কড়া সমালোচনা করে মামুনুল হক বলেন, গণভোট যদি অবৈধ হয়, তবে বর্তমান সরকারও অবৈধ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি জুলাই গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হয়, তবে সরকার নিজেও ব্যর্থ হিসেবে গণ্য হবে এবং শেখ হাসিনার পরিণতির মতোই তাদের পরিণতি হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, অভিভাবক পরিষদের সদস্য আল্লামা শাহ আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও মুফতি শরাফাত হোসাইন। এছাড়া ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদেকুল বারী সিদ্দীকী, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা সরোয়ার হোসেন ও উপজেলা আমির দেলোয়ার হোসেন হাওলাদারসহ ১১ দলীয় ঐক্যজোট ও খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%