AdvertisementAdvertisement

সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা বর্জন করল জাতীয় নাগরিক পার্টি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভা বর্জন করেছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় আন্দোলনের মূল শক্তি ছাত্র-জনতা ও আহতদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলটি।

সভার শুরুতেই জাতীয় নাগরিক পার্টির সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম মাসুম এই প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের নেপথ্যে থাকা ছাত্র-জনতা ও আন্দোলনে আহতদের বর্জন করে আয়োজিত এ সভা জনমতের প্রতিফলন নয় এবং এটি আন্দোলনের মূল চেতনার পরিপন্থী।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দেসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির শাহ আলম, সাতকানিয়া যুবদলের সদস্য সচিব নাজিম উদ্দিন এবং সাঙ্গু সাংগঠনিক থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস।

Advertisement
বিজ্ঞাপন

সভা বর্জনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগদানের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত ও নির্দেশনায় সংক্ষিপ্ত সময়ে এই সভার আয়োজন করায় সমন্বয়হীনতার অভিযোগটি তিনি অমূলক বলে দাবি করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জনমনে তৈরি হওয়া অস্বস্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে স্থানীয়রা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

0%
0%
0%
0%