AdvertisementAdvertisement

জুলাই সনদ বাস্তবায়ন ও খুনিদের বিচারের দাবিতে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

কুমিল্লার চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত এই কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর চালানো নৃশংসতার ঘটনায় জড়িত খুনিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তোলেন।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য ভিপি সাহাব উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মিজানুর রহমান, পৌর আমির মাওলানা ইব্রাহিমসহ জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%