AdvertisementAdvertisement

ভাঙ্গুড়ায় উপজেলা নির্বাচন ও পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল আনুষ্ঠানিকভাবে দলীয় সমর্থনপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে হাফিজ উদ্দিন বাহারের নাম ঘোষণা করা হয়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উপজেলা কর্মপরিষদের সিদ্ধান্ত ও দলীয় নেতাদের গোপন ভোটের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মজিবর রহমান, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা ও সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনেও দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি।

ঘোষিত তালিকা অনুযায়ী, খানমরিচ ইউনিয়নে মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়নে আজিজুর রহমান শফি, পারভাঙ্গুড়া ইউনিয়নে রেজাউল করিম, মন্ডতোষ ইউনিয়নে মাওলানা জহুরুল ইসলাম, দিলপাশার ইউনিয়নে ফজলুর রহমান মাস্টার এবং অষ্টমনিষা ইউনিয়নে মাওলানা আব্দুল লতিফ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থানীয় রাজনীতির মাঠে জামায়াতে ইসলামীর এই একক প্রার্থী ঘোষণার বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%