AdvertisementAdvertisement

নাহিদ ও হাসনাত জাতির সঙ্গে গাদ্দারি করেছেন নন্দীগ্রামের সমাবেশে দাবি বিএনপি নেতার

বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল জনসমাবেশে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন উপজেলা বিএনপি নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি রচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরে বক্তারা বলেন, সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমেই এই বিজয় অর্জিত হয়েছে। বিপ্লবী ছাত্র-জনতার রক্তস্নাত দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার দাবি করেন, জুলাই-আগস্টের উত্তাল দিনগুলোতে নাহিদ ও হাসনাতরা ডিবি কার্যালয়ে গিয়ে আপসকামিতা প্রদর্শন করে দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের আমলে তারা যে কর্মকাণ্ড চালিয়েছেন, তা কোনোভাবেই আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া এনসিপি নেতাদের কর্মকাণ্ডকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে তিনি তাদের তীব্র সমালোচনা করেন।

Advertisement
বিজ্ঞাপন

আলাউদ্দিন সরকার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যারা অশ্রাব্য ভাষায় কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের হীন অপতৎপরতা জনগনকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে, নির্বাসিত থেকেও তারেক রহমান যেভাবে গণঅভ্যুত্থানের নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন, তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এনসিপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি না করে জনগণের মঙ্গলে কাজ করা উচিত।

উক্ত জনসমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরসহ স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দলের তৃণমূল নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিজয় শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত এই সমাবেশে নন্দীগ্রামের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%