AdvertisementAdvertisement

জেন জির প্রতিবাদ দেশপ্রেমের অংশ, পাকিস্তান ও চিন প্রসঙ্গে বার্তা মোহন ভাগবতের

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বৃহস্পতিবার এক তাৎপর্যপূর্ণ বার্তায় নতুন প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, বর্তমানের ‘জেন জি’ বা নতুন প্রজন্ম কোনোভাবেই দেশবিরোধী নয়। সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন ইস্যুতে তরুণ প্রজন্মের জোরালো প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আরএসএস প্রধান এই মন্তব্য করলেন। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান প্রজন্মের যৌক্তিক প্রশ্ন করার মানসিকতা তাদের সততা ও দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ।

মোহন ভাগবত আরও বলেন, আমাদের সময়ের তুলনায় আজকের তরুণরা অধিকতর সৎ এবং তাদের মধ্যে সেবার মানসিকতা প্রবল। তরুণদের বিদ্রোহী বা অবাধ্য হিসেবে দেখার অবকাশ নেই, বরং তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো জরুরি। তিনি মনে করেন, জেন জি এবং জেন আলফা প্রজন্মের সদস্যরা বর্তমান সময়ের চেয়েও বেশি দায়িত্বশীল এবং সমাজ সচেতন।

Advertisement
বিজ্ঞাপন

ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলতে গিয়ে আরএসএস প্রধান বলেন, সংঘাতের সময়েও দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করা সমীচীন নয়। তিনি মত দেন যে, সমস্যা যতদিন না মিটছে, ততদিন সম্পর্কগুলো স্থগিত রাখা যেতে পারে, কিন্তু কোনোভাবেই তা সম্পূর্ণ ছিন্ন করা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, সংঘাতের মুহূর্তে দেশবাসীকে ভারত সরকারের পাশে দাঁড়াতে হবে, তবে একই সঙ্গে মানবিকতাকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে স্থান দিতে হবে।

ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়েও মোহন ভাগবত তার ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় কেবল একটি বা দুটি পরিবর্তন যথেষ্ট নয়, বরং সামগ্রিক ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। শিক্ষাকে বাণিজ্যের ঊর্ধ্বে তুলে ধরতে হবে এবং শিক্ষার্থীদের ফি কাঠামোসহ সার্বিক শিক্ষা নীতি পুনর্মূল্যায়ন করা একান্ত প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%