AdvertisementAdvertisement

ভারতে বসে হাসিনার ষড়যন্ত্র সফল হবে না নাটোরে বললেন হুইপ দুলু

নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় অবস্থিত বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৭ বছর ধরে অবৈধভাবে দেশ শাসন করে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া স্বৈরাচারী শেখ হাসিনা বর্তমানে ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে এবং ভবিষ্যতেও তার সকল অপতৎপরতা সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে।

অনুষ্ঠানে হুইপ দুলু আরও বলেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর কোনো ঠাঁই হবে না। প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং তারা বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক রাষ্ট্র ও জনগণের স্বার্থে হওয়া উচিত, কোনো নির্দিষ্ট ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য নয়। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে এবং কোনো ধরনের ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

Advertisement
বিজ্ঞাপন

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব। এ সময় নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাস্টারসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%