জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন মিলন চাকমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দলটির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত আবেদন জমা দিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে মিলন চাকমা উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সংগঠনে তাঁর পক্ষে আর কাজ করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি বা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, বিষয়টি সদয় বিবেচনা করে তাঁকে দল থেকে অব্যাহতি বা পদত্যাগ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর অনুমোদিত এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটিতে মিলন চাকমাকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।