ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে ককটেলটি ব্যারাকে না পড়ে থানা-সংলগ্ন ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত দুইতলা পুলিশ ব্যারাক (ভবন-২) লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেটি পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।